National

রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তোলায় সরানো হল সিবিআই প্রধানকে, দাবি রাহুলের

রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন তোলায় সিবিআই প্রধান অলোক বর্মাকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এদিন রাজস্থানে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সামনে রাজস্থানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে এদিন রাজস্থানের ঝালাওয়ারে জনসভা করছিলেন রাহুল গান্ধী। সেখানেই এমন দাবি করেন তিনি। সিবিআই প্রধান অলোক বর্মা ও তাঁর ঠিক পরেই থাকা রাকেশ আস্থানার মধ্যে ঘুষ নেওয়ার অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল। তার জেরে তাঁদের ২ জন সহ বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে ছুটিতে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে কার্যত লুফে নিয়ে তাকে প্রচারে কাজে লাগালেন রাহুল গান্ধী। অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

পরে ফের ট্যুইটও করেন রাহুল গান্ধী। সেখানে তিনি দাবি করেন, অলোক বর্মা রাফাল চুক্তির কাগজপত্র সংগ্রহ করা শুরু করেছিলেন। তাই তাঁকে জোর করে সরানো হল। রাহুলের দাবি, প্রধানমন্ত্রীর অবস্থান পরিস্কার। যেই রাফাল চুক্তির কাছাকাছি আসার চেষ্টা করবে তাকেই সরিয়ে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। দেশ এবং সংবিধান ভয়ংকর বিপদের মুখে বলেও ট্যুইটে দাবি করেন রাহুল গান্ধী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026