ক্ষমতায় এলে কর্মসংস্থান প্রথম কাজ : রাহুল

গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোটে জিতিয়েছিল কংগ্রেস। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছিলেন। তাই কংগ্রেস তাঁর পাশে থেকেছে। কিন্ত মমতা তাঁর প্রতিশ্রুতি রাখেননি। এদিন কুলটির নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী ‌আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও পার্থক্য নেই বলেও দাবি করেন রাহুল। দুজনেই নিজের খেয়ালখুশিতে দল চালাচ্ছেন। গণতান্ত্রিক পরিকাঠামো নষ্ট করছেন। এদিন সারদা ইস্যু থেকে স্টিং কাণ্ড সবকিছু নিয়েই তৃণমূলকে আক্রমণ করেছেন রাহুল। তোপ দেগেছেন উড়ালপুল কাণ্ড নিয়েও। তাঁর দাবি তৃণমূলের কাছের লোকেরা সেতু তৈরির কাজ পেয়েছেন। এদিন কলকাতা থেকে বেলা ১টা নাগাদ রাহুল গান্ধীর হেলিকপ্টার জনসভার জন্য তৈরি স্টেজের পাশেই নামে। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপি জোশীর মত নেতারা। তৃণমূলকে সরাতে রাজ্য কংগ্রেসের নেতারা বাম-কংগ্রেস জোট চেয়েছিলেন বলেই তিনি এই জোটে সম্মতি দেন বলেও এদিন দাবি করেন রাহুল। এই জোট ক্ষমতায় এলে তাঁর প্রথম কাজ হবে রাজ্যের বেকার ‌যুবকদের কর্মসংস্থান। সঙ্গে থাকবে শিল্পায়ন। এদিন বামেদের পক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026