মঙ্গলবার ৪৮ বছর পূর্ণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছার বন্যা বইছিল। কংগ্রেস নেতারা তো বটেই, এদিন অন্য দলের নেতারাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। এদিন ট্যুইট করে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির ময়দানে যুযুধান ২ পক্ষ হলেও ব্যক্তিগত জীবনে শুভেচ্ছায় ত্রুটি রাখলেন না প্রধানমন্ত্রী। ট্যুইটে রাহুল গান্ধীর দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন তিনি।
এদিন রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ট্যুইট করে রাহুল গান্ধীকে হ্যাপি বার্থ ডে জানান। এদিন রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের সামনে ছিল সাজসাজ রব। সকাল থেকেই সেখানে দলীয় কর্মী সমর্থকরা ভিড় জমান। বাজনা বাজিয়ে, নাচে, গানে দলীয় সভাপতির জন্মদিনের খুশিতে মেতে ওঠেন তাঁরা।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…