গুজরাটে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষি ঋণ মকুবের পলিসি ঘোষণা করা হবে। এদিন গুজরাটের পাটন থেকে এমনই ঘোষণা করলেন রাহুল গান্ধী। একথা যে তাঁদের ইস্তেহারেও পরিস্কার করে দেওয়া হয়েছে তাও এদিন জানাতে ভোলেননি রাহুল। সেইসঙ্গে তাঁর ঘোষণা কংগ্রেস ক্ষমতায় এলে ফসলের ন্যায্য মূল্য পাবেন গুজরাটের কৃষকরা। মরসুমের শুরুতেই জানিয়ে দেওয়া হবে কোন ফসলের জন্য কি ন্যায্য মূল্য পেতে চলেছেন তাঁরা। জনসভায় রাহুল গান্ধীর ঘোষণার সঙ্গে সঙ্গে হাততালির রোল পড়ে যায়। পাশাপাশি রাহুলের অভিযোগ, বিজেপি সরকার শুধু অর্থবানদের স্বার্থ দেখছে। দরিদ্রদের নয়। প্রসঙ্গ টেনে রাহুলের অভিযোগ আদানিদের প্রতি বর্গমিটার মাত্র ৩ হাজার টাকায় জমি বেচেছে গুজরাট সরকার। দরিদ্রদের আর্থিক ক্ষতির প্রসঙ্গ টেনে নোটবন্দি ও জিএসটিকে কাঠগড়ায় তোলেন তিনি। পাশাপাশি এদিন রাহুল গান্ধী জানিয়ে দেন আগামী দিনে গুজরাটে কংগ্রেস সরকার গড়লে গুজরাটের আকাশছোঁয়া চিকিৎসা খরচের হাত থেকে আমজনতাকে রেহাই দেবেন তিনি। সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে ওষুধ। অপারেশন করতে হলেও তা হবে নামমাত্র খরচে।
তথাকথিত দরিদ্র বা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের ভোটকে চুম্বকের মত কংগ্রেসের বাক্সবন্দি করতে রাহুলের এইদিনের কল্পতরু ঘোষণা কতটা বাস্তবে কাজে দেয় তা অবশ্য আর ৯ দিন বাদে গুজরাটের ফল ঘোষণা হলেই পরিস্কার হয়ে যাবে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…