National

চাই সরকারি চাকরি, অধিক ক্ষতিপূরণ, সরব রাহুল গান্ধী

রায়বরেলিতে এনটিপিসি প্লান্টে দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। গুজরাটে কংগ্রেসের হয়ে প্রচারের কাজ মাঝপথে স্থগিত রেখে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যান রাহুল। বেশ কিছুক্ষণ কথা বলেন এনটিপিসি প্লান্টের কর্মীদের সঙ্গে। দুপুরের দিকে হাসপাতালে আহতদের সঙ্গে দেখাও করেন রাহুল গান্ধী।

বুধবার বিকেলে ভয়ঙ্কর বিস্ফোরণের কবলে পড়ে রায়বরেলির উঁচাহার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র। বিস্ফোরণে ইতিমধ্যেই মারা গেছেন ২৬ জন কর্মী। প্রায় শতাধিক কর্মী নিখোঁজ। গুরুতর আহত ৩ জনকে চিকিৎসার জন্য গ্রিন করিডর ধরে বিশেষ বিমানে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছে। প্লান্টের ভিতরে থাকা মানুষদের বার করে আনার কাজ চলছে দ্রুত গতিতে। যদিও প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হয়।

এদিকে মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু, ক্ষতিপূরণের অঙ্কে খুশি নন রাহুল গান্ধী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকারি চাকরি ও আরও বেশি অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দুর্ঘটনার জন্য প্লান্টের ৬ নম্বর বয়লারে বিস্ফোরণ হওয়াকে দায়ী করা হয়েছে। কিন্তু, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন রাহুল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026