National

ইয়ে কামাই মুঝে দে দে, ফের জিএসটি-কে কটাক্ষ রাহুল গান্ধীর

শোলের বিখ্যাত ডায়লগ ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’-এর সঙ্গে চলতি বছর থেকে চালু হওয়া পণ্য ও পরিষেবা কর জিএসটি-র তুলনা আগেই টেনেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার আরও একবার সেই একই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন তিনি।

এর আগে বহুবার জিএসটির সমালোচনায় সরব হয়েছেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের জিএসটি প্রকল্পের বিরুদ্ধে রাহুল গান্ধী যে বেশ আটঘাট বেঁধে নেমেছেন তা তিনি গত সোমবার গুজরাটের গান্ধীনগরে জাতীয় কংগ্রেস আয়োজিত সমাবেশে ভালো ভাবেই বুঝিয়ে দিয়েছেন। রাহুলের দাবি, জিএসটি চালু হওয়ার পর থেকে ভারতীয়দের উপার্জনের হার নিম্নমুখী হয়েছে। এই কর কাঠামোর প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। লক্ষ লক্ষ যুবক-যুবতী তাঁদের চাকরি হারিয়েছেন। এই করকাঠামো দেশের জন্য একটা বিরাট ক্ষতি। দেশ এত বড় একটা ক্ষতির মুখে পড়ার পরও সরকার এই বিষয়ে কোনও কিছুই শুনতে চাইছে না বলে অভিযোগের তির ছুঁড়েছেন তিনি।

কংগ্রেস মোদী সরকারকে জিএসটির বিরূপ প্রভাব সম্পর্কে আগেই সতর্ক করলেও সরকার তার কোনও গুরুত্ব দেয়নি বলেও মঙ্গলবার অভিযোগ করেন রাহুল। এই বিষয়ে তিনি ট্যুইটারে একটি ফর্মুলা তুলে ধরেছেন। ব্যঙ্গের ছলে তিনি লিখেছেন, কংগ্রেস জিএসটি = জেনুইন সিম্পল ট্যাক্স। আর মোদীজির জিএসটি = গব্বর সিং ট্যাক্স = ইয়ে কামাই মুঝে দে দে।

১৯৭৫-এর ব্লকব্লাস্টার সিনেমা শোলের আমজাদ খান এবং সঞ্জীব কুমার অভিনীত দৃশ্যে গব্বরের সেই বিখ্যাত ডায়লগ ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’-কে সামনে রেখে রাহুল গান্ধীর এদিনের কটাক্ষ জনসভায় হাততালির রোল তোলে। জিএসটি নিয়ে এমন খোঁচা শুধু রাহুল গান্ধী বলেই নন, খোদ গুজরাটের বিভিন্ন মহল থেকেও এসেছে। যা সামনের গুজরাট নির্বাচনে বিজেপির জন্য সুখবর নয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026