National

চালু ‘ইন্দিরা ক্যান্টিন’, প্রাতরাশ ৫ টাকা, পেটভরে দুপুর ও রাতের খাবার ১০ টাকা

সকালে নিরামিষ ব্রেকফাস্ট বা প্রাতরাশ মিলবে ৫ টাকায়। দুপুরে ও রাতের ভরপেট খাবারের জন্য খরচ করতে হবে মাত্র ১০ টাকা। তবে খাবার মিলবে নিরামিষ। তাতে কী? এ দেশে এত কম খরচে কে খাওয়াবে? এই রাস্তায় হেঁটেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে কংগ্রেস শাসিত কর্ণাটকে এদিন এই ব্যবস্থা চালু হল পাশের রাজ্য তামিলনাড়ুকে মডেল করে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সেকথা এদিন স্বীকারও করে নিলেন রাজ্যের দরিদ্রদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ‘ইন্দিরা ক্যান্টিন’-এর উদ্বোধনে।

সামনের বছর কর্ণাটকে ভোট। তার আগে রাজ্য জুড়ে ১০১টি ‘ইন্দিরা ক্যান্টিন’ চালু করতে চলেছে সে রাজ্যের সরকার। যেখানে সারা দিনের খাবারের জন্য খরচ পড়বে সাকুল্যে ২৫ টাকা। আর সেই খরচেই মিলবে ভরপেট খাবার। এদিন দক্ষিণ বেঙ্গালুরুর জয়নগরে এই প্রকল্পের উদ্বোধন করে এই ক্যান্টিনেই বেগুনের তরকারি দিয়ে ভাত খান রাহুল গান্ধী। রাজ্যে আর কোনও দরিদ্র যাতে রাতে খালি পেটে না শুতে যান তার জন্যই এই বন্দোবস্ত বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026