নির্বাচনের আগে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র মত আচ্ছে দিনের কথা বলেছিলেন। কিন্তু আড়াই বছর পর দেখা যাচ্ছে শোলে-র গব্বর সিং বেরিয়ে এসেছে। এদিন রায়বরেলিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে রাহুল এদিন রায়বরেলিতে সভা করেন। পাশে ছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন রাহুলের ভাষণের একটা বড় অংশেই ছিল মোদীকে আক্রমণ। বিভিন্ন জনসভায় মোদী ‘মিত্রোঁ’ শব্দটি ব্যবহার করে থাকেন। এই শব্দটি নিয়েও এদিন কটাক্ষ করে রাহুল বলেন, মোদী যেখানে যান বন্ধুত্ব পাতান। কিন্তু সম্পর্ক বললেই তৈরি হয়না। সম্পর্ক তৈরি করতে হয়। বললেই গঙ্গা সাফ হয়না বলেও এদিন কটাক্ষের সুর টানেন রাহুল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…