প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকজনের বাথরুমে উঁকি মারতে ভালবাসেন। এভাবেই এদিন প্রধানমন্ত্রীকে পাল্টা বিঁধলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। গত বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। ইউপিএ আমলে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, এত দুর্নীতি সত্ত্বেও মনমোহন সিংয়ের গায়ে এতটুকু দাগ লাগেনি। কিভাবে বর্ষাতি পরে বাথরুমে স্নান করতে হয় তা জানেন মনমোহন। প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। কংগ্রেস জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তা না হলে তাঁরা প্রধানমন্ত্রীকে সংসদে বক্তব্যই পেশ করতে দেবেন না। এদিন লখনউতে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে সেই প্রসঙ্গ টেনে আনেন সপার জোটসঙ্গী। এদিন ব্যঙ্গের সুরেই রাহুল বলেন, মোদি জন্মপত্রী পড়তে ভালবাসেন, গুগল সার্চ করতে পছন্দ করেন আর লোকজনের বাথরুমে উঁকি দিতে পছন্দ করেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি সম্পূর্ণ ব্যর্থ। তাই চাইলে অবসর সময়ে লোকের বাথরুমে উঁকি দেওয়া তিনি চালিয়ে যেতে পারেন!
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…