National

তাঁর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী : রাহুল

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ তাঁর হাতে আছে। তিনি তা সংসদে বলতে চান। কিন্তু তাঁকে সংসদে কথা বলতেই দেওয়া হচ্ছেনা। প্রধানমন্ত্রী তাঁকে ভয় পাচ্ছেন। তাই সংসদে মুখ খুলতে দিচ্ছেননা। পালিয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী গানের কনসার্টে যেতে পারেন আর সংসদে আসতে পারেননা! এদিন কার্যত প্রধানমন্ত্রী সহ কেন্দ্রকেই এই ভাষায় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এদিন ১৬টি বিরোধী দলের সাংসদদের বসিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল। বুঝিয়ে দেন বিরোধীরা একজোট। রাহুলের আরও দাবি, তাঁরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। সংসদে তাঁদের বক্তব্য পেশের পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সরকারপক্ষ তা করতে দিচ্ছেনা। কেন্দ্রকে ব্যাকফুটে ফেলার জন্য রাহুলের এদিনের চালকে রীতিমত প্রশংসা করেছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির যে অভিযোগ রাহুল গান্ধী করেছেন সে বিষয়ে প্রশ্ন কিন্তু এড়িয়ে গেছে বিজেপি। বরং বিরোধীরাই সংসদ অচল করে রেখেছে বলে পাল্টা অভিযোগ করেছেন বেঙ্কাইয়া নাইডু। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার আরও একধাপ এগিয়ে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পাল্টা সংসদ অচল থাকার জন্য কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026