National

বলতে দিলে ভূমিকম্প টের পাবে কেন্দ্র : রাহুল

সংসদে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। সংসদে তাঁকে মুখ খুলতে দিলে ভূমিকম্প টের পাবে কেন্দ্র। এদিন ফের নোট বাতিল নিয়ে কেন্দ্রকে একহাত নিয়ে এমন দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবি, নোট বাতিল নিয়ে সংসদে তাঁরা আলোচনা চাইলেও কেন্দ্র তা এড়িয়ে যাচ্ছে। যে ভাবে হোক আলোচনা থেকে বিরত থাকার ফিকির খুঁজছে তারা। তাঁর বক্তব্য তৈরি। কথা বলতে দিলে কেন্দ্রকে বুঝিয়ে দেবেন তিনি। কিন্তু তাঁকে বলতেই দেওয়া হচ্ছে না। এদিকে রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে টিপ্পনী কাটতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, যে ভূমিকম্পের কথা রাহুল বলছেন তার কেন্দ্রস্থলই তো দুর্নীতি! পাশাপাশি রাহুল গান্ধী তাঁর বিতর্কের ক্ষমতা নিয়ে অত্যুৎসাহী হয়ে পড়েছেন বলে এদিন কটাক্ষ করেন বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এদিকে শুক্রবার রাহুল গান্ধী যখন এমন দাবি করেন তখন সংসদের উভয়কক্ষ বিরোধীদের হৈহট্টগোলে উত্তাল। দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে সংসদে এসে বক্তব্য রাখতে হবে। এই দাবিতে এদিনও সরব হন বিরোধীরা।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026