Sports

আইসিসি হল অফ ফেমের বিরল সম্মানে ভূষিত রাহুল দ্রাবিড়

গত জুলাই মাসে ডাবলিনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা ক্লেয়ার টেলরকে হল অফ ফেমের বিরল সম্মানে ভূষিত করে আইসিসি। কিন্তু ভারতীয় এ দলের কোচিং থাকায় সেদিন সেই সম্মান হাতে তুলে নিতে ডাবলিনে হাজির ছিলেন না রাহুল দ্রাবিড়। তাই সেই সম্মান আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে তুলে দেওয়া হল রাহুল দ্রাবিড়ের হাতে। এই বিরল সম্মানের স্মারক এদিন তাঁর হাতে তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।

আইসিসি হল অফ ফেমের বিরল সম্মান হাতে পেয়ে কার্যতই খুশি রাহুল। তিনি বলেন, এই সম্মান থেকে বোঝা গেল নির্দিষ্ট করে ভারতীয় ক্রিকেট এবং সার্বিকভাবে ক্রিকেটকে তিনি কিছু অন্তত দিতে পেরেছেন। এর আগে আইসিসি হল অফ ফেমে জায়গা পেয়েছেন ভারতের বিষেণ সিং বেদী, সুনীল গাভাস্কার, কপিল দেব ও অনিল কুম্বলে। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মান পেলেন রাহুল দ্রাবিড়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026