Entertainment

সেলফ কোয়ারেন্টিনে আংরেজি মিডিয়ামের অভিনেত্রী

নিজেকে কোয়ারেন্টিনে বন্দি করে ফেললেন আংরেজি মিডিয়াম সিনেমার অভিনেত্রী রাধিকা মদন।

নয়াদিল্লি : লকডাউন ঘোষণার পর থেকে মুম্বইতেই আটকে ছিলেন তিনি। কাজ নেই। কিন্তু বাড়িও ফিরতে পারছেন না। শুধু অপেক্ষা করছিলেন দিল্লি যাওয়ার জন্য বিমানটা কবে চালু হয়। আর তা চালু হতেই আর সময় নষ্ট না করে গত ২৬ মে সোজা মুম্বই থেকে বিমান ধরে দিল্লিতে নিজের বাড়ি পৌঁছন আংরেজি মিডিয়াম সিনেমার অভিনেত্রী রাধিকা মদন।

বাড়ি ফিরে অবশ্য তিনি একদম সরকারি নির্দেশিকা মেনে বাড়িতেই ১৪ দিনের জন্য নিজেকে কোয়ারেন্টিন করেছেন। রাধিকা জানিয়েছেন, এমন এক সময়ে বাড়ি ফেরার অভিজ্ঞতাটাও একদম আলাদা। সকলেই মাস্ক পরে আছেন। হাতে দস্তানা। মাস্কের ওপর ছিল ফেস শিল্ড। তাঁরও তাই ছিল। সেই ছবিও পোস্ট করেন রাধিকা। নিজেও সব নিময় মেনেই বিমানে চড়েন। বিমানে চড়ার আগে ছবি পোস্টও করেন।

রাধিকা আরও জানান, এতদিন পর বাড়ি ফিরে মা ও বাড়ির বাকিদের সঙ্গে একসঙ্গে বসতে ইচ্ছে হয়। তাঁদের কাছে যেতে ইচ্ছা হয়। কিন্তু তিনি নিজেকে ২ সপ্তাহের জন্য কোয়ারেন্টিন করেছেন। ২ সপ্তাহ বাদেই বাড়ির সকলের কাছাকাছি হবেন তিনি। তবে বাড়ি ফেরার আনন্দটাই আলাদা বলে জানিয়েছেন রাধিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026