Entertainment

বিকিনি পরে ট্রোলড রাধিকা আপ্টে

গোয়ার সমুদ্রতট মানেই মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য। নেশা ধরানো নোনা হাওয়া আর বিকিনি পরা সুন্দরীদের ভিড়। সেই ভিড়ের মাঝে সামিল হয়েছিলেন ‘প্যাডম্যান’-এর অভিনেত্রী। কাজের চাপ থেকে সাময়িক মুক্তি পেতে গোয়ার সি বিচে পাড়ি জমিয়েছিলেন রাধিকা আপ্টে। অবসর যাপনের বিশেষ মুহুর্তের ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে এক বিদেশি ভ্রমণসঙ্গীর সঙ্গে দেখা যাচ্ছে রাধিকাকে। হাতে ওয়াইনের গ্লাস। পরনে নীল-সাদা বিকিনি। গোয়ার নীল জলরাশির বুকে সূর্যাস্তের রাঙা আলোয় চমৎকার দেখাচ্ছে লাস্যময়ী রাধিকাকে।

তবে ‘অহল্যা’ খ্যাত অভিনেত্রীর সেই ছবি মন ভরাতে পারেনি ট্রোল শিকারিদের। রাধিকার পোশাক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই ভারতকে ‘শরীর প্রদর্শনকারী দেশ’-এ পরিণত না করাই ভালো। অভিনেত্রীকে এমন পরামর্শও দিয়েছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশদের ‘ট্রোল’ নিয়ে অবশ্য মাথাব্যথা নেই রাধিকা আপ্টের। বরং বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম তাঁর প্রতিক্রিয়া চাইলে সমালোচকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাধিকা। তাঁর প্রশ্ন, লোকজন কি আশা করে আমি শাড়ি পরে বিচে ঘুরে বেড়াব? এটুকুতেই অবশ্য থেমে থাকেননি তিনি। গোটা বিষয়টিকেই ‘বিরক্তিকর’ আখ্যা দিয়ে ট্রোলশিকারিদের উপেক্ষা করাই শ্রেয় বলে মনে করেছেন রাধিকা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026