Entertainment

কোয়েলের পর করোনা আক্রান্ত টলিউডের আর এক অভিনেত্রী

তিনি করোনা আক্রান্ত। আগেই জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার নিজের করোনা সংক্রমণের কথা জানালেন আর এক অভিনেত্রী।

২০১১ সালে তামিল সিনেমা দিয়েই বড় পর্দায় অভিনয় জীবন শুরু। তারপরই বলিউডে অভিনয়। ‘উঙ্গলি’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে। তবে জীবনে সবচেয়ে বেশি সিনেমা তিনি বাংলাতেই করেছেন। টলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক বাংলা সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি ব়্যাচেল হোয়াইট-কে টলিপাড়ার চেনা নাম হিসাবে তুলে আনতে সময় নেয়নি। সেই ব়্যাচেল নিজেই জানালেন তিনি করোনা সংক্রমণের শিকার।

ব়্যাচেল হোয়াইট, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @whitespeaking

ব়্যাচেল হোয়াইট ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন। তাঁর আরোগ্য কামনা করে সকলকে প্রার্থনা করতে অনুরোধ করেন তিনি। ব়্যাচেল এই ট্যুইট করার পরই টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী ট্যুইট করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। বাংলা সিনেমা হর হর ব্যোমকেশ সিনেমায় প্রথম দেখা যায় ব়্যাচেলকে।

২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ সিনেমায় অভিনয় দিয়ে টলিউডে তাঁর পথ চলা শুরু হয়। তারপর এক এক করে ‘দেবী’, ‘ওয়ান’, ‘ভবিষ্যতের ভূত’, ‘থাই কারি’ সিনেমায় তাঁর অভিনয় তাঁকে বাংলার দর্শকদের কাছে পরিচিত করে তুলেছিল। এছাড়াও একটি পাঞ্জাবি সিনেমা ও ২টি হিন্দি সিনেমায় তাঁকে এখনও পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026