Kolkata

আজ ২৫শে বৈশাখ, বাঙালির সারাদিনটাই আজ রবীন্দ্রময়

২৫শে বৈশাখের সকাল মানেই বাঙালি জীবনে এক অন্য ছোঁয়া। ঘুম ভাঙা চোখে সকালের প্রথম রবিকিরণটা এসে আছড়ে পড়লেই কোন সে মহাশূন্য থেকে ভেসে আসে এক অমোঘ সুর। সে সুর বাঙালির একান্ত আপনার। সে শব্দ অমৃত সমান। আপামর বাঙালির ভাবনার সবটুকু, আবেশের রেশটুকু আর অনুভূতির স্পর্শটুকু যেন এক মায়াবী মন্ত্রে মানুষের মনের কোণা থেকে চুরি করে নিয়ে গেছেন ঈশ্বরের এক বরপুত্র।

ক্ষুরধার লেখনীকে কলমের খোঁচা বলে জানি। কিন্তু হা ঈশ্বর এ কোন নক্ষত্র যে মানুষের একান্ত ব্যক্তিগত অব্যক্ত মুহুর্তগুলোকে নিজ মনে ধারণ করে তা লেখনী দিয়ে অবলীলায় ফাঁস করে দেন। সে কলমের শক্তি কী কোনও মাপকাঠিতে ওজন করা সম্ভব! অবাক হয়ে মানুষ ভাবে এ কথা তুমি কেমন করে জানলে হে গুণী! তোমায় কে বলে দিল আমার স্বপ্নের কথা? আমার ভালোলাগা। আমার কান্না। সকলের অলক্ষ্যে যে ভালবাসা চিরদিন কোনও এক নারীর অন্তরের গভীরে গোপনেই রয়ে গেল, মুখে এল না, তা তোমার কলম কেমন করে জানল বলতে পারো?

আজি হতে শতবর্ষ পরেও বাঙালির অন্যতম গর্বের মানুষটা কোথাও যেন অক্লেশে বলে দিয়ে যাবেন শতবর্ষ পরেও তিনি আছেন। তিনি থাকবেন। যতদিন মানব সভ্যতা বিশ্ব জুড়ে বিরাজ করবে, ততদিন বাঙালি মননের শিকড়টা আঁকড়ে ধরে থাকবেন তিনি। প্রজন্মের পর প্রজন্মকে ঋদ্ধ করে, অবাক করে হে মহাজীবন তোমার এ নিঃশব্দ অঙ্গিকার চিরদিন ঋণ হয়ে থাকবে। যার সুদ বাড়ে ঠিকই, কিন্তু কোনওদিন শোধ হয়না। সেই বাঙালির আপনার রবি ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকীতে এদিন সকাল থেকই জোড়াসাঁকো ছিল রবিময়।

ভোর থেকেই বাঙালি ভিড় জমিয়েছিলেন বাংলা সংস্কৃতির প্রণম্য ভূমিতে। বাঙালির ভাবনার গর্ভগৃহে। বৈশাখী সকালে ভানুর সিংহবিক্রম উপেক্ষা করেই এদিন বঙ্গবাসী নাচে, গানে মেতে উঠেছিলেন এই রক্ত মাংসের ঈশ্বরের জন্মদিবসের উৎসবে। শুধু জোড়াসাঁকো নয়, রাজ্যের অলি, গলি, ক্লাব, পাড়া সর্বত্রই রবিস্মরণ পালিত হয়েছে নিজের মত করে। যে মাটি এমন এক সন্তানের জন্ম দিয়েছে তাকে শতকোটি প্রণাম। হে রবি তোমার জন্মবার্ষিকীতে বাংলায় আজ খুশির বাঁধন বাঁধ ভেঙেছে। কত আনন্দ, কত উৎসব। এসবই তো তোমার জন্য। তোমাকে স্মরণ করে তোমাকে উপহার।

রাজ্যে এখন ভোটের হাওয়া। সেই হাওয়ায় রবি প্রণামে কিন্তু খামতি হলনা। তীব্র গরম আর ভোটের উত্তাপকে হেলায় ছাপিয়ে বাঙালি ২৫ বৈশাখটা কাটাল রবীন্দ্রনাথের সঙ্গে। সারা বছরে যতই ভুলে থাক, এই দিনটা ফিরে ফিরে আসে প্রতিবছর। বাঙালি মেতে ওঠে রবীন্দ্রনাথকে নিয়ে। যাঁকে নিয়ে তাদের এত গর্ব। রবীন্দ্রনাথ বাঙালির গর্বই শুধু নন, বাঙালির অহংকারও। তাঁকে স্মরণে তাই এদিনও ত্রুটি রাখল না তারা।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026