SciTech

কবরে মিলল পৃথিবীর আদি মুক্তোর সন্ধান

মুক্তো তো সকলেই দেখেছেন। এখন তো মুক্তোর চাষও হয়। এই মুক্তো মানুষ প্রথম ব্যবহার করে কয়েক হাজার বছর আগে। কবে, তারই খোঁজ মিলল একটি কবরে।

কবর খুঁড়ে সত্যি বার করে আনার আপ্তবাক্য যে এভাবে মুক্তোর ক্ষেত্রেও সত্যি হয়ে যাবে তা বোধহয় বোঝা যায়নি। কিন্তু সেটাই হয়েছে। একটি কবর খুঁড়ে সেই সন্ধানই পেলেন গবেষকেরা।

কবরেই এতদিন বছরের পর বছর চাপা পড়েছিল প্রাচীন মুক্তোটি। যার বয়স পরীক্ষা করে পাওয়া গিয়েছে। গবেষকেরা বলছেন এই মুক্তোর বয়স সাড়ে ৬ হাজার বছর। এটাই ছিল পৃথিবীর আদি মুক্তো, যা ব্যবহার করেছিল মানুষ।

মুক্তো তো ঝিনুকের গর্ভে তৈরি হয়। ফলে ঝিনুকের গর্ভে কবে প্রথম মুক্তো তৈরি হয়েছিল তা অজানা। তবে জলের তলায় ডুব দিয়ে ঝিনুক তুলে তার পেট থেকে মুক্তো বার করে তা ব্যবহার করা হয়েছিল সাড়ে ৬ হাজার বছর আগে এটাও গবেষকদের অবাক করেছে।

কাতারের একটি কবর থেকে এই মুক্তোটি পাওয়া গিয়েছে। যা সাড়ে ৬ হাজার বছর আগে মানুষ ব্যবহার করেছিল। কাতার এখন একটি তেল সমৃদ্ধ দেশ।

১৯৪০ সালের পর থেকে সেখানে অর্থনীতির প্রধান স্তম্ভই তেল উত্তোলন। কিন্তু তার আগে সেখানকার মানুষের প্রধান পেশাই ছিল ঝিনুক তুলে তা থেকে মুক্তো বার করে আনা।

কাঠের তৈরি নৌকায় করে তাঁরা বেরিয়ে পড়তেন সমুদ্রে। তারপর গভীর সমুদ্রে গিয়ে সেখানে তাঁরা ঝাঁপ দিতেন জলে। জলের তলায় যাওয়ার কোনও পোশাক ছাড়া, কোনও অক্সিজেন সিলিন্ডার ছাড়া। সেভাবেই তাঁরা সাঁতরে চলে যেতেন সমুদ্রের তলদেশে।

তারপর সেখান থেকে তুলে আনতেন ঝিনুক। যার পেটে থাকে ঝলমলে মুক্তো। সেটা যে সাড়ে ৬ হাজার বছর আগেও হত তা দেখে হতবাক বিজ্ঞানীরা। হয়তো এই আবিষ্কার এক নয়া ইতিহাস তৈরি করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026