SciTech

বিশ্বের ক্ষুদ্রতম বানর, কি খায় পেয়ারার আকারের বানররা

বানর কেমন দেখতে হয় সকলেই জানেন। ছোট চেহারার বানরও হয়। তা বলে একটা পেয়ারার আকারের একটা বানর শুনলে অবাকই লাগে। এরা থাকে কিন্তু এক ভয়ংকর জঙ্গলে।

বিশ্বের অন্যতম এক ভয়ংকর জঙ্গলে এদের বাস। নিজেদের ছোট্ট চেহারার জন্য তারা সংঘবদ্ধভাবে থাকে। এমনিতেই বানররা একসঙ্গে মিলেই থাকতে পছন্দ করে। এরা থাকে ৮ থেকে ১০ জনের একটি করে ছোট ছোট দল করে।

তবে এরা বহরে ছোট্ট হলেও এদের বাসস্থান সর্বদা বিপদসংকুল এক গহন জঙ্গল। যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায়। পদে পদে অপেক্ষা করে থাকে বিপদের হাতছানি।

এ বাঁদররা কিন্তু সেখানেই থাকে। চেহারায় হাতের তালুর চেয়েও ছোট। ওজন খুব বেশি হলে ১০০ গ্রাম। অনেকেই বিশ্বাস করতে পারবেন না এমন ছোট্ট কোনও বানর হতে পারে। এরাই হল বিশ্বের সবচেয়ে ছোট চেহারার বানর। নাম পিগমি মার্মোসেট। অনেকে এদের ফিঙ্গার মার্মোসেট বলেও ডাকেন।

অ্যামাজনের গহন জঙ্গলে গেলে এদের দেখা মেলে। সেখানেই দিব্যি বসবাস করে তারা। তবে ব্রাজিল ছাড়াও এদের দক্ষিণ আমেরিকার অ্যামাজনের কাছের দেশগুলিতে দেখতে পাওয়া যায়।

১৮০ ডিগ্রি ঘাড় ঘোরাতে অভ্যস্ত পিগমি বানররা নদী বা জলা আছে এমন জায়গার গাছে থাকতে পছন্দ করে। খাবারও বেশ অদ্ভুত। গাছের আঠা জাতীয় রস খেতে পছন্দ করে এরা।

এজন্য গাছের গুঁড়িতে নখ দিয়ে খুঁটে গর্ত করে রাখে। তারপর সেই গর্তে গাছের রস জমা হলে জিভ দিয়ে চেটে খেয়ে নেয়। এছাড়া প্রজাপতি খেতে পছন্দ করে এরা। টুকটাক ফলও খেয়ে থাকে।

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026