World

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচণ্ড

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাঝেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। নেপালের ৩৯ তম প্রধানমন্ত্রী হিসাবে মাত্র ৯ মাস প্রধানমন্ত্রীর চেয়ার সামলালেন এই মাও নেতা। কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর দফতর সিংহ দরবার থেকে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে ৬২ বছরের এই বাম নেতার দাবি এই ৯ মাস প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তিনি প্রতিবেশি রাষ্ট্রগুলির সঙ্গে নেপালের সম্পর্কের উন্নতি করতে সমর্থ হয়েছেন।

গতবছর অগাস্টে নেপাল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর প্রচণ্ড প্রধানমন্ত্রী হন। সূত্রের খবর, এদিন তাঁর ইস্তফার পর এবার সেই পদে নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা শপথ নিতে চলেছেন। এর আগে ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্তও নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মাও নেতা প্রচণ্ড। সেই সময়ে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ভাল অবস্থায় ছিল না। তবে এবার উল্টোটাই হয়েছে। চিনের কাছাকাছি থাকাটা স্বাভাবিক হলেও, এবার কিন্তু প্রচণ্ড চিনের চেয়ে ভারতের সঙ্গেই বেশি মধুর সম্পর্ক স্থাপন করেছিলেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026