Let’s Go

দার্জিলিং তো চেনেন, মিনি দার্জিলিং গেছেন কখনও

দার্জিলিং তো সকলেই চেনেন। দেশ কেন বিদেশের মানুষের কাছেও পরিচিত এই শৈল শহর। কিন্তু ভারতের মিনি দার্জিলিংয়ে গেছেন কখনও?

দার্জিলিং নামটার মধ্যেই একটা টান আছে। যা দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি বিদেশ থেকেও মানুষকে টেনে আনে এখানে। পশ্চিমবঙ্গের অন্যতম গর্ব দার্জিলিং। পাহাড়ি এ শহর তার সৌন্দর্যের জন্য পরিচিত। দার্জিলিং বিশ্বে বিখ্যাত তার সৌন্দর্য আর চায়ের জন্য।

তবে সেই আসল দার্জিলিং ছাড়াও ভারতে একটি মিনি দার্জিলিং রয়েছে। ভারতের একটি স্থানকে মিনি দার্জিলিং বলা হয়। বলার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। এ জায়গার আবহাওয়া আর্দ্র।

সারাবছরই আর্দ্র একটা আবহাওয়া বিরাজ করে এখানে। প্রচুর বৃষ্টিপাতও হয় এখানে। যা এখানকার আর্দ্রতাকে বাড়াতে সাহায্য করে। ভিজে আবহাওয়ার সঙ্গে সঙ্গে শীতের সময়টা এখানে কনকনে ঠান্ডায় মোড়া থাকে।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে হাড় হিম করা ঠান্ডা বিরাজ করে। দার্জিলিংয়ে যেমন আবহাওয়ার ছোঁয়া পাওয়া যায়, বিহারের পূর্ণিয়াতেও প্রায় তেমনই আবহাওয়া বিরাজ করে। যা পূর্ণিয়াকে ভারতের মিনি দার্জিলিং হিসাবে আখ্যায়িত করেছে।

বিহারের পূর্ণিয়াকে কেবল মিনি দার্জিলিংই বলা হয়না, তার সঙ্গে একে গরিব মানুষের দার্জিলিংও বলে থাকেন অনেকে। সারাবছরই একটা নিয়ন্ত্রিত আবহাওয়া পূর্ণিয়ায় থেকে যায়।

বিহারে সবচেয়ে বেশি বৃষ্টিপাতও হয় এই পূর্ণিয়াতেই। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ণিয়ার আর্দ্র আবহাওয়া তাকে মিনি দার্জিলিং করে তুলেছে।

বাংলা লাগোয়া এই পূর্ণিয়া জেলায় বহু বাংলা ভাষাভাষী মানুষের বাস। অধিকাংশ ঐতিহাসিকের ধারনা পুরানা দেবী মন্দির থেকেই এখানকার নাম পূর্ণিয়া হয়ে গেছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026