Business

পিএনবি জালিয়াতি মামলায় গ্রেফতার তৎকালীন ডেপুটি ম্যানেজার সহ ৩

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে সিবিআইকে ১১ হাজার ৫০০ কোটি টাকা জালিয়াতির কথা জানানো হয় গত ১৩ ফেব্রুয়ারি। অভিযোগ ওঠার পর সেই ঘটনায় নাম জড়ায় বিখ্যাত হিরে ব্যবসায়ী তথা ডিজাইনার নীরব মোদীর। সেই নিয়ে আপাতত তোলপাড় গোটা দেশ। এভাবে দিন চারেক কাটলেও কেউ গ্রেফতার হয়নি। অবশেষে এই জালিয়াতির ঘটনায় গ্রেফতার করা হল পিএনবির তৎকালীন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে। অবসরপ্রাপ্ত গোকুলনাথকে ধরার চেষ্টা আগেই শুরু করে পুলিশ। কিন্তু মুম্বইয়ে থাকা তাঁর ৩টি বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে তাঁকে তাঁর আন্ধেরির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও মনোজ খারাট নামে এক পিএনবি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন নীরব মোদী গ্রুপের তরফে পিএনবিতে সাইনিং অথরিটি হেমন্ত ভাটকে।

এদিকে জালিয়াতির মূল হোতা নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি আপাতত নিউ ইয়র্কে রয়েছেন বলে খবর। তাঁদের পাসপোর্ট ৪ সপ্তাহের জন্য রদ করা হয়েছে। মামা-ভাগ্নের হদিস পেতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। এদিকে নীরব মোদীকে কেন্দ্রকরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একদিকে যখন কংগ্রেস নীরব মোদীর দেশ ছাড়ার পিছনে কেন্দ্রের হাতযশ নিয়ে সরব, সেখানে পাল্টা নীরব মোদীর জালিয়াতি কংগ্রেস আমলে হয়েছিল বলে দাবি করে সরব বিজেপিও।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026