Durga Pujo

দমদম পার্কে এবার ছোটদের রাজ্য

দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে দমদম পার্ক এলাকার বিভিন্ন পুজো। পুজোর সময় যথেষ্ট ভিড় হয় মণ্ডপগুলিতে। এখানকার পুজোগুলির মধ্যে অন্যতম দমদম পার্ক তরুণ দল। নতুন নতুন থিমে সেজে ওঠে মণ্ডপ। এবারের ভাবনা আবাহন। এবার মণ্ডপে দেখা যাবে ছোটদের আঁকা ছবি। তাদের খুনসুটি। সবমিলিয়ে ছোটদের এবং বড়দের ভালোলাগার মত করে সেজে উঠছে মণ্ডপ। রঙয়ের বাহারে মণ্ডপ হয়ে উঠছে রঙিন। সঙ্গে থাকছে আরও নানারকম চোখে পড়ার মত বিষয়। থাকছে ফোমের কাজ। থাকছে বিভিন্ন জন্তু জানোয়ারের ভাস্কর্য। থিম ভাবনা অনির্বাণ দাসের। দমদম পার্ক তরুণ দলের এবারের বাজেট ৫২-৫৩ লক্ষ টাকা।

পুজোর উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন। দমদম পার্কের এবারের পুজোয় থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে হচ্ছে প্রতিমা। থাকছে আবহ সঙ্গীত। পুজো উদ্যোক্তাদের ধারণা এবারও তাঁদের পুজো সকলের মন কাড়বে। বিশেষত শিশুদের।

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026