Durga Pujo

বেলেঘাটায় এবার জঙ্গল, বাঘ, ভয়

এবার ৪৯ বছরে বেলেঘাটা সন্ধানী ক্লাবের পুজো। ১৯৬৯ সালে শুরু। তারপর ধীরে ধীরে পার করেছে এতগুলি বছর। ক্রমে ক্রমে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এখন ভালোই ভিড় হয় পূর্ব কলকাতার এই পুজোটিতে। প্রতিবারই ভাবনা চিন্তায় কিছু অভিনবত্বের ছাপ রাখার চেষ্টা করে এই পুজোটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার এই পুজোর থিম ব্যাঘ্র সংরক্ষণ।

মণ্ডপ চত্বরে থাকবে জঙ্গলের পরিবেশ। বাঘ লোকালয়ে চলে আসছে। লোকালয়ে তৈরি হচ্ছে আতঙ্ক। আর সেই আতঙ্ক থেকে বাঘেদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বাঘ সম্পর্কে এসব নানা বিষয় উঠে আসবে মণ্ডপে। আলোকসজ্জা হবে থিমের সঙ্গে মানানসই। এবারের বাজেট ৩৫ লক্ষ টাকা। উদ্বোধন হবে ১২ অক্টোবর। উদ্বোধনের করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ওইদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর পরে একাদশীর দিনও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলেঘাটা সন্ধানীর পুজো দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026