বিগত বছরের মাতৃপ্রতিমা
২টো দেশ দিয়ে ২টো দেশের মানুষের মধ্যে ভাগাভাগি করা যায়। কিন্তু ২টো দেশের মাটির মধ্যে কী পার্থক্য করা যায়! তাই একই মাটির ১ দেশের মানুষ অন্য দেশে এলে তাঁদের অনুপ্রবেশকারীর তকমা দেওয়ার বিরুদ্ধে নীরব প্রতিবাদই এবারে কুমারটুলি সর্বজনীনের পুজোর বার্তা। থিমের নাম ‘মাটির ফিসফাস’। মণ্ডপে দেখা যাবে মাটির কাজ।
কলকাতার বয়স্ক পুজোগুলোর মধ্যে এটি একটি। ৮৭ বছর পার করে ফেলেছে পুজোটি। কে উদ্বোধন করবেন তা ঠিক হয়নি এখনও। এবারের বাজেট ৪৫ লক্ষ টাকা। গঙ্গা-পদ্মা ২টি নদীর মাটি থাকছে প্রতিমায়। প্রতিমা হবে থিমের সঙ্গে মানানসই। আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্ব। বাংলাদেশি শিল্পী ফারজানা ওয়াহিদকে দিয়ে প্রস্তুত করা হয়েছে থিম সং। থিমের ভাবনায় পরিমল পাল। মণ্ডপটির উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন। পুজোর আগে যেমন কুমোরটুলি পুজো উদ্যোক্তাদের ভিড়ে গমগম করে, তেমনই পুজোর দিনগুলোয় কুমারটুলি সর্বজনীনের পুজো গমগম করে দর্শকদের ভিড়ে। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করছেন উদ্যোক্তারা।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…