বিগত বছরের মাতৃপ্রতিমা
দক্ষিণ কলকাতার পুরনো অভিজাত পুজো যে কটি আছে তার মধ্যে অন্যতম সিংহী পার্কের পুজো। বরাবরই এই পুজোর প্রতি আকর্ষণ থাকে দর্শকদের। ৭৭ বছরে পা রাখল এই পুজো। এবারে মণ্ডপে উঠে আসছে গুজরাটের মধেরা মন্দির। থিম ভাবনায় মিঠুন দত্ত।
আলোকসজ্জাতেও থাকছে চমক। এবার আলোকসজ্জায় দেখানো হবে আরব্য রজনীর কিছু কিছু অংশ। প্রতিমা একচালার সাবেকি। পুজোর এবারের বাজেট ৬৫ লক্ষ টাকা। গত ১৮ বছর ধরে ভারতের বিভিন্ন মন্দিরকে মণ্ডপ আকারে তুলে ধরছে সিংহী পার্ক। আসলে অনেকে আছেন যাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই প্রতিবার ভারতের কোণায় কোণায় ছড়িয়ে থাকা নানা মন্দিরকে এখানে পুজোর সময় তুলে আনেন উদ্যোক্তারা।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…