Durga Pujo

টালা বারোয়ারির এবারের থিম ‘মা’

‘মা’ শব্দটি পৃথিবীর একটা বিশেষ শব্দ। ছোটবেলা থেকে বড়বেলার নানা সুখস্মৃতি জড়িয়ে থাকে এই শব্দের সঙ্গে। কিন্তু এই মাকেই আমরা নানা সময় অবহেলা করি। ছোটবেলা থাকে আমাদের লালন পালনে যাঁর চেষ্টার ত্রুটি থাকে না সেই মা কখনও কখনও আমাদের কাছে বোঝা হয়ে যায়। কিন্তু মা শব্দটির মাহাত্ম্য আমাদের জীবনে থেকে যায় আজন্ম। এবার ‘মা’-কেই থিম হিসাবে তুলে ধরছে টালা বারোয়ারি।

এবার ৯৮ বছরে পা দিল টালা বারোয়ারির পুজো। কেমন হবে এবারের মণ্ডপ? উদ্যোক্তারা বিশেষ কিছু বলতে চাইলেন না এখনই। মা আমাদের জঠরে ১০ মাস ১০ দিন স্থান দেন। তারপর নানা সময় আমরা মাকে কিছু বললেই তা পেয়ে যাই। কিন্তু আমরা সেভাবে মায়ের কদর করি না। অনেক সময় মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম। এই পুরো বিষয়টি মণ্ডপে ফুটিয়ে তোলা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা।

মণ্ডপ তৈরির দায়িত্বে আছেন বাসন্তী থেকে আসা কর্মীরা। প্রতিমা হবে সাবেকি। আলোকসজ্জা হবে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিজের মাকে ভালোবাসো এটাই এবারের পুজোয় টালা বারোয়ারির বার্তা হতে চলেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026