Durga Pujo

লালাবাগান সর্বজনীনের মণ্ডপে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাপের আয়না

এবার ৭০ তম বর্ষে লালাবাগান সর্বজনীনের পুজো। বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পুজো। বেশ কয়েকটি পুরস্কারও কয়েক বছরে ঝুলিতে এসেছে এই পুজোর। এবারও একটি নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে তারা। এবার মণ্ডপ তৈরির মুল উপকরণ আয়না বা দর্পণ। মণ্ডপ জুড়ে দেখা যাবে নানান মাপের আয়না। আসলে বোধন থেকে দশমী পর্যন্ত ৫ দিনের দেবী আরাধনায় দর্পণ পুজোর এক অন্যতম উপকরণ। তাই এবার আয়নাকে ব্যবহার করা হচ্ছে এই পুজোয়। এবারে তাদের থিম ‘দর্পণে অর্পণ’।

বিভিন্ন আকারের আয়না ব্যবহার করে নির্মিত শিশ মহল পেরিয়ে মণ্ডপে ঢুকবেন দর্শকরা। রঙিন কাঁচে আলো প্রতিফলিত হয়ে এক ঝলমলে পরিবেশ তৈরি হবে। বিভিন্ন আয়নায় দেখা যাবে দেবীর মুখ। এখানে প্রতিমা সনাতনি। এছাড়া এবারের লালাবাগানের পুজোর অন্যতম আকর্ষণ এখানে দেবী সজ্জিত হবেন রুপোর গয়নায়। আলোকসজ্জায় ব্যবহার করা হচ্ছে এলইডি লাইট এবং পুরনো আলো। সব মিলিয়ে একটা আলো ঝলমলে পুজো উপহার দিতে চলেছে লালাবাগান সর্বজনীন। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন। এবারে পুজোর বাজেট সাড়ে ৫ লক্ষ টাকা।

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026