Durga Pujo

নরম আলোয় সেজে উঠবে লেকটাউন অধিবাসীবৃন্দ

বিগত কয়েক বছরে অনেক পুজোই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। আর এগুলোর মধ্যে অন্যতম হল লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো। লেকটাউনের জয়া সিনেমা হলের উল্টোদিকে হওয়া এই পুজো দর্শকদের মনে ছাপ রেখেছে। স্থানীয় মানুষের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। সুবর্ণ জয়ন্তী পার করে এই পুজো এবার ৫৫ বছরে পা দিল।

এবার প্রদীপের নরম আলোয় সেজে উঠতে চলেছে লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপ। সঙ্গে থাকছে অন্যান্য কিছু হালকা আলোও। তবে সব মিলিয়ে পরিবেশটা হবে আলো আঁধারি। মণ্ডপ সেজে উঠবে পটচিত্র, শীতলপাটি, পোড়া মাটির কাজ, কাঠের পুতুল, ঝুড়ি, টেরাকোটার কাজ দিয়ে। বিষয় ভাবনা ‘পরম্পরা’। প্রতিমা হবে কোচবিহারের রাজবাড়ির দুর্গা মূর্তির আদলে। পুরো থিমটাই পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে বাপি দাসের তত্ত্বাবধানে। বাজেট ১৬ লক্ষ টাকা।

পুজো কমিটির সেক্রেটারি অমিতাভ বসু জানালেন, পঞ্চমীর দিন উদ্বোধন হবে এই পুজোর। তিনি জানান, পুজোর সময় সমাজসেবামূলক কাজ করে থাকেন তাঁরা। এসময় অনাথাশ্রম থেকে শিশুদের নিয়ে আসা হয়। তাদের উপহার দেওয়া হয়। এছাড়া বৃদ্ধাশ্রমের আবাসিকরাও আসেন। তাঁদেরও মুখে হাসি ফোটাতে হাতে তুলে দেওয়া হয় নতুন জামাকাপড়। তবে সবকিছু মিলিয়ে আলো আঁধারি পরিবেশে ‘পরম্পরা’ কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই দেখার।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026