বিগত বছরের মাতৃপ্রতিমা
এখন থেকে ২০০ বছর পরে কি রকম হবে অক্টোবর? কেমন হবে সে সময়ের দুর্গাপুজো? কোনও ধারণা আছে? এবার সে সম্পর্কে একটা পরিস্কার ধারণা পাওয়া যেতে পারে জগৎ মুখার্জী পার্কের পুজোয় গেলে। এবার তাদের থিম কল্প বিজ্ঞান ভিত্তিক। বিষয় ভাবনা ‘২২১৮ টাইম মেশিন’।
কল্প বিজ্ঞানের টাইম মেশিনের কথা আমাদের সকলের জানা। এখন সেই টাইম মেশিনে করে যদি ২০০ বছর এগিয়ে চলে যাওয়া যায় তবে কি দেখা যাবে? কেমন হবে সে সময়ের পুজো? এসবই দেখা যাবে জগৎ মুখার্জী পার্কের পুজো মণ্ডপে। থিমের সঙ্গে তাল রেখে মানানসই হবে দেবী মূর্তি। হিরে বসানো রুপোর অলংকারে সাজানো হবে প্রতিমাকে। পরনে থাকবে বেনারসি। বিদ্যুৎ খরচ কম করতে ব্যবহার করা হবে এলইডি লাইট। এবারের বাজেট ৩৫ লক্ষ। তৃতীয়ার দিন উদ্বোধন হবে। এ রকম থিম কলকাতায় এই প্রথম বলে দাবি উদ্যোক্তাদের।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…