পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি-র পুজো শুরু হয় ১৯৪০ সালে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুরু এই পুজো ৭৮ বছর পার করে এখন অঞ্চলের অন্যতম সেরা পুজোর একটি। এবার পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির পুজোর থিম ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’। বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানই ফুটে উঠবে এখানে। কারণ সবার উপরে রয়েছে মানুষের ধর্ম। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে কাঠ, সুতো, প্লাইউড, কাগজ, জরি ইত্যাদি। প্যান্ডেলে থাকবে অনেকগুলি মডেল। থিম শিল্পী সন্দীপ ও রাখি মুখোপাধ্যায়।
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির মণ্ডপে দেবীদুর্গা থাকবেন পদ্মাসনে। আশীর্বাদের ভঙ্গিতে। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি-র পুজো মণ্ডপে এবার ব্যবহার হচ্ছে এলইডি আলো। প্রচুর এলইডি আলোয় থিম ভাবনার সঙ্গে মিশে যাবে আবহ। থিম সং থাকছে। থিম সং তৈরি করছেন বিখ্যাত তবলা শিল্পী মল্লার বোস।
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির পুজোর এবারের বাজেট ১৫ লক্ষ টাকা। উদ্বোধন তৃতীয়ার দিন। পুজোর দিনগুলোয় লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…