Durga Pujo

কুমারটুলি পার্ক

দুর্গাপুজোর কথা মনে এলেই যে নামটা প্রথমে সামনে এসে পড়ে সেটা হল কুমোরটুলি। যেখানে শিল্পীর হাতের ছোঁয়ায় মৃন্ময়ী রূপ পান দেবীদুর্গা। তারপর সেসব মূর্তি প্যান্ডেলে পৌঁছয়। উত্তর কলকাতার গঙ্গাপারের এই পটুয়াপাড়ার ইতিহাস বহু প্রাচীন। এই এলাকায় বেশ কিছু পুজো বহু কাল ধরে হয়ে আসছে। সেসব পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বিখ্যাত ব্যক্তিদের নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়াও অনেক স্বাধীনতা সংগ্রামী এখানকার পুজোগুলোর সঙ্গে জড়িয়ে ছিলেন। সেসময়ে যেসব স্থানীয় বাসিন্দা পুজোগুলোর সঙ্গে ছিলেন, তাঁদের পরবর্তী প্রজন্ম আলাদা করে কুমারটুলি পার্কের পুজো শুরু করেন হালে। ১৯৯৩ সালে শুরু হয় এই পুজো। এবার এই পুজোর রজত জয়ন্তী বর্ষ।

তবে আত্মপ্রকাশেই চমক দিয়েছিল কুমারটুলি পার্কের পুজো। ১৯৯৩ সালে শুরুর পরের বছর অর্থাৎ ১৯৯৪ ও ১৯৯৫ সালে এই পুজো এশিয়ান পেন্টস শারদ সম্মান অর্জন করে। ছড়িয়ে পড়ে নামডাক।

কুমারটুলি পার্কের এবারের মণ্ডপ তৈরি হচ্ছে বৃন্দাবনের একটি মন্দিরের আদলে। প্রতিমা হচ্ছে সাবেকি। প্রতিমাশিল্পী গোরাচাঁদ পাল। প্যান্ডেলে থাকবে এলইডি আলোর খেলা।

কুমারটুলি পার্কের এবারের পুজোর বাজেট আনুমানিক ৪৫ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন তৃতীয়ার দিন। পুজোর দিনগুলোয় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026