Durga Pujo

জগৎ মুখার্জী পার্ক

১৯৩৬ সালে জগৎ মুখার্জী পার্কের পুজো শুরু হয়। সেইসময়ে এলাকায় ছোট্ট একচিলতে জায়গায় পুজো হত। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ৮১ বছর আগে যে পুজোটি চালু হয়, তা ছিল সাবেকি পুজো। ১৯৬৯ সাল থেকে ১৯৭৭ পর্যন্ত একটু অন্যভাবে পুজোর চেষ্টা হয় এখানে। পরে ফের সাবেকি পুজোতে ফিরে আসেন উদ্যোক্তারা। তবে কলকাতার নজরকাড়া পুজোর তথাকথিত যে তালিকা ছিল, সেই তালিকায় পড়ত না এই পুজো।

গত বছর বনগাঁ লোকাল করে আচমকাই হৈচৈ ফেলে দেয় জগৎ মুখার্জী পার্কের পুজো। লোকমুখে ছড়িয়ে পড়ে নড়তে থাকা ট্রেনের কামরা। কামরাতে ঢুকলে বাইরের চলমান প্রকৃতি। একেবারে অন্য ছোঁয়া, অন্য ভাবনা নিয়ে কলকাতার অনেকটা ভিড় শুষে নেয় এই পুজো। হঠাৎ দেখা যায় রাজবল্লভপাড়া বাস স্টপে বা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে সকলে চলেছেন জগ‌ৎ মুখার্জী পার্কের ঠাকুর দেখতে।

জগৎ মুখার্জী পার্কের পুজোর উদ্যোক্তারা যে ধূমকেতু হতে রাজি নন, তা তাঁদের এবারের ভাবনা থেকেই স্পষ্ট। এমনই ভাবনা যে উদ্বোধনের পর ভিড় সামলানো হয়তো কঠিন হবে। এবার পুজোর থিম ‘জলছবি’। পৃথিবীর তিনভাগ জল, একভাগ স্থল। সামনে একটি জাহাজের আদলে প্যান্ডেল। প্যান্ডেলে ঢুকলেই সাবমেরিন। সেই সাবমেরিনে ঢুকে পড়বেন দর্শকরা। তারপর শুধু জল আর জল। চারপাশে জল। দুর্গাকে দেখে ভাসমান বলেই ভ্রম হবে সকলের। থিম শিল্পী সুবল পাল।

প্রতিমাশিল্পীও সুবলবাবু। তবে প্রতিমার পোশাক পরিকল্পনায় রয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী। প্যান্ডেলের আবহের সঙ্গে খাপ খাইয়ে থাকছে থিম সং-ও। জলমহলকে আরও বাস্তব রূপ দিতে থাকছে আলোর খেলা।

জগৎ মুখার্জী পার্কের পুজোর এবারের আনুমানিক বাজেট ২৩ লক্ষ টাকা। উদ্বোধন হবে তৃতীয়ার দিন। পুজোর দিনগুলোয় লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026