Durga Pujo

হালসীবাগান

১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। তখনও বাতাসে বারুদের গন্ধ। সেই সময়ে হালসীবাগান এলাকার কিছু মানুষ শুরু করলেন একটি সার্বজনীন দুর্গাপুজো। সাকুল্যে ১০-১২ জন বাসিন্দার উদ্যোগে শুরু হয় হালসীবাগানের পুজো। ওই এলাকায় সেটাই ছিল প্রথম সার্বজনীন দুর্গাপুজো। এরপর পুজো কখনও বন্ধ না হলেও ৩ বার স্থান পরিবর্তন করেছে। এখন পুজো হয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারের পাশের রাস্তা দিয়ে একটু এগিয়ে।

হালসীবাগানের পুজো থিমের পুজো। আগে না হলেও এখন চারদিকে থিমের রমরমায় হালসীবাগানও পিছিয়ে নেই। এবার তাদের থিম ‘শ্রেয়সী’। এর মাধ্যমে দেখানো হবে কীভাবে মেয়েরা ঘরেবাইরে বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। থিম শিল্পী তপন মাজি।

হালসীবাগানের প্রতিমাও তৈরি হচ্ছে সাবেকি চেতনাকে মাথায় রেখে এবং থিমের সঙ্গে সঙ্গতি রেখে। প্রতিমাশিল্পীও তপন মাজিই। এখানে প্রতিমার বৈশিষ্ট্য প্রতিমার হাতে কোনও অস্ত্র থাকছে না। তার বদলে মায়ের হাতে থাকছে ফুল।

হালসীবাগানের এবারের পুজোর বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন হবে বৃহস্পতিবার প্রতিপদের দিন। দৈনিক ৫০ হাজারের মত দর্শনার্থী আশা করছেন পুজো উদ্যোক্তারা।

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026