Durga Pujo

লাবণী এস্টেট

সল্টলেকের হাতে গোনা নামকরা পুজোর একটি লাবণী এস্টেটের পুজো। ১৯৭৫ সালে বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে শুরু করেন এখানকার পুজো। পুজোর সময় সারা কলকাতা যখন আলো, আনন্দে মাতোয়ারা তখন সল্টলেকে ঢুকলে মনে হত এখানে বোধহয় আর পাঁচটা দিনের মতই সন্ধে নেমেছে। রাত হলে সবাই ঘুমিয়ে পড়বে। চারদিক সন্ধেরাতের অন্ধকারে মোড়া। কোথাও কোনও কোলাহল নেই, আলো নেই, পুজোর হৈচৈ নেই। লাবণী এস্টেটের মানুষজন সেই অবস্থা থেকে বেরিয়ে নিজেদের মধ্যেই শুরু করলেন পুজো। আলোয় ভরল আবাসন। পুজোর আনন্দ এখানেও মানুষের মন ভরিয়ে তুলল। ক্রমশ লাবণীর পুজো এতটাই নাম করল যে কলকাতা থেকে সল্টলেকে অনেকে লাবণীর পুজো দেখতে যেতে শুরু করলেন।

লাবণীর পুজো এবছর ৪৩ বছরে পদার্পণ করছে। এবছরের থিম ‘থার্ড আই’। থিম শিল্পী অরূপ ও সুরজিত। প্রতিমা সাবেকি ঘরানার। প্রতিমাশিল্পী অরুণ পাল। পুজোর বাজেট ২০ লক্ষ টাকা। উদ্বোধন চতুর্থীর দিন। পুজোর পাঁচদিনে ৩ থেকে ৪ লাখ দর্শক আশা করছেন পুজো উদ্যোক্তারা।

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026