কাঁকুড়গাছি মিতালির পুজো আজকের নয়। ৮১ বছরের ইতিহাস বহন করছে এই পুজো। খাতায়কলমে এই পুজো শীতলাতলা সর্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত। ক্রমে এই পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। এবারের পুজোর থিম উপাচারে বন্দি। জীবনে প্রতিষ্ঠা পেতে নারীকে বহু সমস্যা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সেসব বাধা অতিক্রম করেই তাঁরা এগিয়ে যান। প্রতিষ্ঠিত হন। সেই ভাবনাই এবার মিতালির থিম ভাবনা। মণ্ডপের মাঝখানে থাকছে একটি খাঁচা। যা ঘুরবে। প্যান্ডেলে ব্যবহার হচ্ছে লোহা, কাপড়, বিয়েতে লাগে এমন বিভিন্ন জিনিস। থিম শিল্পী সানি দীপঙ্কর।
প্রতিমাতেও চমক রাখছে মিতালি। এখানে প্রতিমার হাতে কোনও অস্ত্র থাকছে না। মিতালির পুজোয় এবার থিম সংয়ের সুরকার ও গায়ক ঝুপ্পা। এবার মিতালির বাজেট আনুমানিক ৩০ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন চতুর্থীর দিন। পুজোর দিনগুলোয় দৈনিক প্রায় ৫০ হাজার দর্শক আশা করছেন উদ্যোক্তারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…