Durga Pujo

সিংহী পার্ক

দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ার পুরনো পুজো সিংহী পার্ক সর্বজনীন। যখন দক্ষিণ কলকাতার হাতে গোনা পুজো স্বনামধন্য ছিল তখনও সিংহী পার্ক ছিল সেই তালিকায় অন্যতম। পায়ে পায়ে এই পুজো এবার ৭৬ বছরে। পুজোর থিম ৭৬-এর মুক্তাকাশে, মানবতার বাহুপাশে। কর্ণাটকের মহীশূরের একটি প্যাগোডার আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ। প্যাগোডার মধ্যে দিয়ে গৌতম বুদ্ধের জীবন দর্শন সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা। প্যান্ডেল তৈরি করছেন কাঁথির শিল্পীরা। তত্ত্বাবধানে আছেন সুতনু মাইতি।

প্যাগোডা তৈরি করা হলেও প্রতিমা কিন্তু সাবেকি। একচালার ঠাকুর। প্রতিমা শিল্পী প্রদীপরুদ্র পাল। তবে প্যাগোডাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে বৌদ্ধমন্দিরে যে ধরণের সুর কানে বাজে, তেমনই কিছু সুর দিয়ে তৈরি হচ্ছে থিম সং। আবহ সঙ্গীত সৃষ্টিতে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়।

এবার সিংহী পার্কের পুজোর বাজেট আনুমানিক ৬৫ লক্ষ টাকা। দৈনিক লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা।

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026