Durga Pujo

হরিদেবপুর অজেয় সংহতি

হরিদেবপুর অজেয় সংহতির পুজো আজকের নয়। ১৯৬৩ সালে পশ্চিম পুটিয়ারির বাঁসুরী বাগান এলাকায় শুরু হয়েছিল এই পুজো। বর্তমানে শহরের নামকরা পুজোগুলোর তালিকায় নাম রয়েছে এই সার্বজনীনের। পরপর চমকে দেওয়া প্যান্ডেল করে অজেয় সংহতি এখন পুজোর সময় দর্শকদের অন্যতম গন্তব্য।

ফেলে আসা শতাব্দীতে তেমন নজরকাড়া বড় পুজো না করলেও ২০০০ সাল থেকে এই পুজোয় থিমের ছোঁয়া লেগেছে। এবছরের থিম ‘শক্তিরূপেন’। থিমের মাধ্যমে দেখানো হবে সমাজের অশুভ শক্তিকে কীভাবে বুঝিয়ে মূলস্রোতে ফেরানো যায়। বিপথ থেকে সঠিক পথে ফেরাতে যে সবসময় শক্তি প্রদর্শনের দরকার পরে না, অনেক সময় বোঝানোর মধ্যে দিয়েও মানুষকে সঠিক পথে ফেরানো সম্ভব, সেটাই এবার অজেয় সংহতির থিম ভাবনা। থিম শিল্পী বিমল সামন্ত। প্যান্ডেলে তৈরিতে মূলত ব্যবহার হচ্ছে লোহা।

অজেয় সংহতির এবারের পুজোর বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা। পুজোর দিনগুলোয় লক্ষাধিক দর্শক আশা করছেন পুজোর উদ্যোক্তারা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026