Durga Pujo

সিমলা ব্যায়াম সমিতি

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলায় স্বাধীনতা সংগ্রামের আগুন দাউদাউ করে জ্বলছে। সেই অগ্নিযুগে বিপ্লবীদের আখড়া ছিল বিবেকানন্দ রোড সংলগ্ন সিমলা ব্যায়াম সমিতি। ব্যায়াম সমিতি নামটাই বুঝিয়ে দিচ্ছে এটা ছিল শরীরচর্চার আখড়া। ছিলও তাই। লাঠি খেলা, ছুরি খেলা থেকে শুরু করে শরীর গঠনের যোগ-ব্যায়াম সবই হত এখানে। ফলে সেসময়ে যুবকদের যাতায়াত লেগেই থাকত। এঁরাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী।

১৯২৬ সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর নেতৃত্বে সিমলা ব্যায়াম সমিতির মাঠে শুরু হয় দুর্গাপুজো। কাছেই ছিল স্বামীজির বাড়ি। সিমলা পাড়ায়। স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্ত-ও এই পুজোর সঙ্গে জড়িয়ে পড়েন। যদিও বরাবর বিপ্লবীদের আখড়া বলে সিমলা ব্যায়াম সমিতির ওপর নজর ছিল ইংরেজ শাসকদের। ১৯৩২ সালে ব্রিটিশরা এই ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে পুজোও বন্ধ হয়ে যায়। এই নিষেধাজ্ঞা ছিল ১৯৩৪ সাল পর্যন্ত। ১৯৩৪ সালে ক্লাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সিমলা ব্যায়াম সমিতির পুজোর সভাপতি হন নেতাজি সুভাষচন্দ্র বসু।

সিমলা ব্যায়াম সমিতির পুজো সেই অর্থে অনেকটাই ঐতিহ্যের ভারে সমৃদ্ধ। বহু স্বনামধন্য ব্যক্তিত্ব এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন। এই পুজোয় প্রতিমা চিরকালই দর্শকদের মুগ্ধ করেছে। বড় বড় টানা চোখে, সাবেকি সাজে ঝলমল করে দুর্গার রূপ। তার তেজ। এটাই ছিল সিমলা ব্যায়াম সমিতির পুজোর মৌলিক দিক। এ পুজোয় মানুষ প্যান্ডেল দেখতে হাজির হন না। হন প্রতিমা দর্শনে। মাতৃমূর্তির দিকে চেয়ে প্রাণ জুড়িয়ে যায় সকলের। সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন এখানকার পুজোর উদ্যোক্তারা। এবার প্রতিমাশিল্পী গৌতম সেন।

এখনও এই পুজোয় থিমের ছোঁয়া লাগেনি। এবার মণ্ডপ তৈরি হচ্ছে মহীশূরের রাজপ্রাসাদের আদলে। বিশাল মাঠ হওয়ায় মণ্ডপ অনেকটা ছড়িয়ে করার সুবিধা পান উদ্যোক্তারা। এছাড়া মাঠের একাংশে প্রতি বছরই মেলা বসে। নাগরদোলা থেকে শুরু করে নানা রকম রাইড যেমন কচিকাঁচাদের মনোরঞ্জন করে, তেমনই থাকে নানা ধরণের খাবারের স্টল। চেয়ারে পিঠ লাগিয়ে রসনা তৃপ্তির সঙ্গে সঙ্গে টানা ঠাকুর দেখা ক্লান্ত শরীরটাকে আরও একটু চাঙ্গা করে নেওয়ার সুবিধা পান দর্শনার্থীরা।

সিমলা ব্যায়াম সমিতির এবারের পুজোর বাজেট আনুমানিক ২৫ লক্ষ টাকা। উদ্বোধন হবে তৃতীয়ার দিন। পুজোর দিনগুলোয় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026