Durga Pujo

করবাগান

উল্টোডাঙা এলাকার পুজোর তালিকায় করবাগানের পুজো অন্যতম। এ বছর এই পুজো ৭০ বছর পূর্ণ করছে। স্থানীয় বাসিন্দারাই ৭০ বছর আগে এখানে পুজো শুরু করেন। ভারতের স্বাধীনতার বছরেই এই পাড়ায় শুরু হয় দুর্গাপুজো। পুজোর ইতিহাস বলতে তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে পুজো চলে আসছে। বিশাল বাজেটের পুজো না হলেও প্রতিবছরই প্যান্ডেলে একটা নতুনত্বের ছোঁয়া রাখার চেষ্টা করেন এই পুজোর উদ্যোক্তারা। ফলে কালক্রমে এই এলাকার পুজোগুলোর মধ্যে করবাগানের পুজো নাম করেছে। দূরদূরান্তের দর্শকরাও এই পুজোয় একবার ঢুঁ মারতে ভোলেননা।

দুর্গাপুজোয় থিমের ছোঁয়া লাগার পর থেকে করবাগানের পুজোতেও লেগেছে থিমের পরশ। এবারও থাকছে থিম। এবারে করবাগানের পুজোর থিম ‘ত্রিমাত্রা’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্যান্ডেলে আলোর ব্যবহারের প্রাসঙ্গিকতা নজর কাড়বে। এটাই হয়তো এবারের অভিনবত্বের অন্যতম দিকনির্দেশিকা হতে চলেছে। থিম শিল্পী দীপঙ্কর ও বনি। প্রতিমাশিল্পীও এঁরাই। এই দুই শিল্পীর হাতের ছোঁয়ায় সাবেকি ধাঁচের প্রতিমা পূর্ণ রূপ পেতে চলেছে।

পুজোর বাজেট খুব বেশি নয়। ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা। পুজোর উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন। ফলে এই মণ্ডপে ঘুরে যাওয়ার জন্য দর্শকদের হাতে থাকছে অনেকগুলো দিন।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026