Durga Pujo

নাকতলা উদয়ন সংঘ

নাকতলা উদয়ন সংঘ-এর পুজো এখন কলকাতার নামকরা পুজোগুলোর অন্যতম। একডালিয়া যেমন সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামে খ্যাত। তেমনই নাকতলার পুজো এখন সকলের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হয়ে গেছে। এ বছর এই পুজো ৩১ বছরে পা দিল। সেদিক থেকে কলকাতার পুজোগুলোর মধ্যে অনেকটাই নবীন। কিন্তু এরমধ্যেই নাকতলা উদয়ন সংঘ জনপ্রিয়তার প্রশ্নে রীতিমত প্রথমসারিতে জায়গা করে নিয়েছে।

এবার নাকতলা উদয়ন সংঘ-এর পুজোর থিম ‘অসু-অন্ত’। অসু অর্থাৎ জীবন ও অন্ত অর্থাৎ মৃত্যু, এই দুটি দিককে তুলে ধরা হয়েছে এই পুজোয়। মানুষ বেঁচে থাকে দেহের মধ্যে থাকা এক শক্তির জোরে। সেই শক্তি বিদায় নিলে মানুষ মৃত। জীবন ও মৃত্যুর সেই ধারণাই এবার প্রকাশ পাবে নাকতলা উদয়ন সংঘ-এর থিমে। থিম শিল্পী সুশান্ত পাল।

এই পুজোর ব্যানার এবার কলকাতাবাসীর নজর কেড়েছে। একটিতে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাতে লেখা নাকতলা উদয়ন অপরাজিতা। মানেটা খুবই পরিস্কার। অন্যটিতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। সেই ব্যানারে লেখা পুজোর থিম অসু-অন্ত। দুটি ভাগে বিভক্ত ব্যানারের একদিকে রত্নালঙ্কারে ভূষিতা জয়া তুলে ধরছেন জীবনকে। অন্যদিকে কালো-সাদায় মুছে যাওয়া লাল টিপে জয়া মৃত্যুকে তুলে ধরছেন।

নাকতলার পুজোর প্রতিমাশিল্পীও সুশান্ত পাল। সবই ফুটে উঠছে তাঁর ভাবনায়। তবে থিম সং তৈরি করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। মহালয়ার দিনেই এই পুজোর উদ্বোধন। পুজোর বাজেট আনুমানিক ৫০ লক্ষ টাকা। পুজোর দিনগুলোয় ১০ লক্ষাধিক দর্শক আশা করছেন পুজো উদ্যোক্তারা।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026