Durga Pujo

বিবেকানন্দ স্পোর্টিং

এবার বিবেকানন্দ স্পোর্টিং-এর দুর্গাপুজোর থিম ‘বাঁশেই ভক্তি’।

বিহারের একটি আদিবাসী গ্রামের মানুষের জীবিকাই বাঁশের কাজ। সেই কাজ করেই পেট চলে গ্রামীণ মানুষগুলোর। তাঁদের সেই জীবিকাই ফুটে উঠছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয়। ২ হাজার ৫০০টি বাঁশ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। বাঁশে থাকছে রংয়ের খেলা। এছাড়া মণ্ডপ তৈরিতে ব্যবহার হচ্ছে অনেক মাটির হাঁড়ি। ব্যবহার হচ্ছে আখ। রঙিন মণ্ডপকে আরও রঙিন করে তুলতে থাকছে পাখির পালক। পাখির পালকের টুপি বিবেকানন্দ স্পোর্টিংয়ের পুজোয় নজর কাড়বে। থিম শিল্পী প্রশান্ত পাল।

শুধু প্যান্ডেল বলেই নয়, প্রতিমাতেও থাকছে চমক। প্রতিমা দেখে দর্শনার্থীদের একঝলকে মনে হবে গাছের গুঁড়ি কেটে তৈরি করা হয়েছে। কিন্তু আদপে প্রতিমা তৈরি মাটি দিয়েই। সেভাবেই সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমাকে। থিমের সঙ্গে প্রতিমাশিল্পীও প্রশান্ত পাল।

বিবেকানন্দ স্পোর্টিংয়ের এবারের পুজোর বাজেট আনুমানিক ২৮ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন তৃতীয়ার দিন। এবার পুজোয় দৈনিক প্রায় ১ লক্ষের কাছে মানুষ এই পুজো দেখতে ভিড় জমাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।

 

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026