Durga Pujo

বেহালা নূতন দল

প্রথিতযশা শিল্পী ‌যোগেন চৌধুরী এবার বেহালা নূতন দলের পুজোর থিম সাজাচ্ছেন। এটাই বোধহয় এই পুজোর সবচেয়ে বড় ইউএসপি। এমন এক শিল্পীর ছোঁয়া লাগলে আপনিই যে কোনও জিনিস অপরূপ হয়ে ওঠে। বেহালা নূতন দলের এবারের থিম ‘অন্তরমহল’। নারীর হাতেই থাকে সংসারের রাশ। তিনিই সংসারের চালিকাশক্তি। দেবী দুর্গাও এক নারী। তাঁর হাতে গোটা জগত সংসারের দায়িত্ব। এটাই এই পুজোর মূল ভাবনা। শিল্পী ‌যোগেন চৌধুরীকে সাহায্য করছেন আরেক শিল্পী প্রদীপ দাস। প্যান্ডেল সেজে উঠছে লোহার কারুকার্যে।

শিল্পী ‌যোগেন চৌধুরীর ভাবনায় সাবেকি প্রতিমা মৃন্ময়ী রূপ পাচ্ছে। প্রতিমা গড়ায় তাঁকে সাহায্য করছেন পিন্টু সিকদার। অন্যদিকে পুজোর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে থিম সং-ও। সুর বাঁধছেন থিমের ক্ষেত্রে ‌যোগেন চৌধুরীর সঙ্গে কাজ করা প্রদীপ দাস।

বেহালা নূতন দলের পুজো এবার ৫২ বছরে পা দিল। শুরু থেকেই এ পুজো ঘরোয়া পরিবেশের জন্য খ্যাত। থিমের রমরমার পর গত ১২ বছর ধরে বেহালা নূতন দলও থিম পুজো করে আসছে। নতুন নতুন ভাবনা উপহার দিচ্ছে প্রতিবছর।

এবার পুজোর বাজেট আনুমানিক ৪০ লক্ষ টাকা। দৈনিক লক্ষাধিক দর্শক আসা করছেন উদ্যোক্তারা। উদ্বোধন মহালয়ার পর দিন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026