Durga Pujo

হাতিবাগান সর্বজনীন

জনবহুল এলাকা হিসাবে উত্তর কলকাতার হাতিবাগানের সুনাম আছে। শ্যামবাজার-হাতিবাগান মানেই উত্তর কলকাতার অন্যতম বাণিজ্যস্থল। যেখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারি সারি দোকান পসরা সাজিয়ে বসে। বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমান কেনাকাটা সারতে। পুরনো কলকাতার এই জনবহুল এলাকায় ১৯৩৪ সালে শুরু হয় হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো। স্বাধীনতা পূর্ব কলকাতার মধ্যবিত্ত পাড়ায় পুজো শুরু করেন পাড়ার কিছু উৎসাহী মানুষ। ছোট করেই শুরু। তবে পুজো চলেছে নিরবচ্ছিন্নভাবে। এবার হাতিবাগান সর্বজনীন পা রাখল ৮৩ তম বর্ষে। গুটি গুটি পায়ে অনেকগুলো বছর পার করে হাতিবাগান সর্বজনীনের পুজো কিন্তু এখন উত্তর কলকাতার নজরকাড়া পুজোগুলোর অন্যতম।

প্রায় হাতিবাগান মোড়ের কাছে হওয়ায় প্রতিবছরই প্রচুর মানুষের ভিড় জমে এখানে। সাদামাটা পুজোটি ১৯৯৭ সালে বদলে যায় থিমের পুজোয়। তারপর থেকে প্রতিবছরই নতুন নতুন ভাবনার চমক থাকে হাতিবাগানের পুজোয়। প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস স্ট্রিটের এই পুজো অপরিসর রাস্তার ওপর। কিন্তু তারমধ্যেই মনকাড়া সুন্দর ভাবনাকে তুলে ধরায় খামতি রাখেননা পুজোর উদ্যোক্তারা।

এবছর হাতিবাগানের থিম ‘উড়ান’। খাঁচা ছেড়ে প্রকৃতির বুকে ডানা মেলা সেই উড়ান এবার রূপ পেতে চলেছে বেনারসের লোকশিল্পীদের হাত ধরে। তাঁদের তৈরি কাঠের পাখিতে ভরে উঠছে হাতিবাগান সর্বজনীনের এবারের মণ্ডপ। থিম শিল্পী দেবজ্যোতি জানা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই রূপ পাচ্ছে প্রতিমা। প্রতিমাশিল্পী সৌমেন পাল। বিখ্যাত সুরকার জয় সরকার এবার হাতিবাগান সর্বজনীনের থিম সং সৃষ্টি করছেন। ‌যারসঙ্গে খাপ খাবে উড়ানের ভাবনা।

হাতিবাগানের এবারের পুজোর বাজেট আনুমানিক ২৫ লক্ষ টাকা। উদ্বোধন তৃতীয়ার দিন। প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন পুজোর উদ্যোক্তারা।

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026