Durga Pujo

সিমলা স্পোর্টিং ক্লাব

উত্তর কলকাতার পুজোগুলোর ইতিহাস সুপ্রাচীন। দীর্ঘদিন ধরে এখানে পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতিটি পুজোই প্রায় শতবর্ষের দোরগোড়ায়। তেমনই এদের সুনাম। উত্তর কলকাতার তেমনই একটি পুজো সিমলা স্পোর্টিং ক্লাবের পুজো। বিবেকানন্দ রোডের ওপর এই পুজো ৮০ বছরের পুরনো। পরাধীন ভারতে শুরু হওয়া এই পুজো একসময়ে দর্শকদের অবশ্য গন্তব্য ছিল। প্যান্ডেল থেকে প্রতিমা, সবেতেই মুন্সিয়ানা থাকত নজরকাড়া। মধ্যবিত্ত পাড়ার এই পুজোর সুনাম আজকের নয়।

সিমলা স্পোর্টিং ক্লাবের পুজো সাবেকি। বেশ একটা বনেদিয়ানার ছাপ আছে এই পুজোয়। পাড়ার প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে পুজো এতদিন ধরে নিরবচ্ছিন্নভাবে চলে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন এ পুজোতেও থিমের ছোঁয়া। সিমলা স্পোর্টিং ক্লাবের এবছরের থিম ‘পরিণতি’। শুকনো নেশা থেকে মানুষের কী চরম পরিণতি হতে পারে সেটাই এই পুজোয় তুলে ধরা হচ্ছে। মানুষকে শুকনো নেশা থেকে সতর্ক করাই থিমের মাধ্যমে তুলে ধরা হবে। থিম শিল্পী অভিজিৎ সিংহ। প্যান্ডেলে ব্যবহার হচ্ছে প্রচুর মুখোশ। যা থিমকে আরও সহজবোধ্য করে তুলবে সকলের কাছে। ব্যবহার হচ্ছে ফ্লেক্সও। তবে থিমের সঙ্গে মাতৃপ্রতিমার কোনও সম্পর্ক সেই অর্থে থাকছে না। প্রতিমা সাবেকি ঘরানার। চেনা মাতৃমূর্তি। প্রতিমাশিল্পী বাপ্পাদিত্য বর্মণ।

খুব বড় বাজেটের পুজো এটা নয়। বাজেট আনুমানিক ৬ লক্ষ টাকা। তবে ভাবনার বৈচিত্র্যে নিজেদের একটা স্বতন্ত্র জায়গা করে নিতে চাইছেন এই পুজোর উদ্যোক্তারা। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন। দৈনিক প্রায় ৩০ হাজার দর্শক সমাগম আশা করছেন উদ্যোক্তারা।

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026