SciTech

দেশের ১০০ তম কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ, ইসরো বলল ‘নিউ ইয়ার গিফট’

দেশের শততম কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করে নজির গড়ল ইসরো। পিএসএলভি-সি৪০ সহ এদিন আরও ৩০টি কৃত্রিম উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠালেন ইসরোর বিজ্ঞানীরা। একটাই রকেটে সবকটি উপগ্রহ পাড়ি দেয় মহাকাশে। বিশ্ব পর্যবেক্ষক পিএসএলভি ছাড়াও ভারতের ২টি ও ৬টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স ও কোরিয়ার সাকুল্যে ২৮টি কৃত্রিম উপগ্রহ এদিন পাড়ি দিল অন্ধ্রপ্রদেশের শ্রীহোরিকোটা থেকে।

মহাকাশে ছড়িয়ে থাকা আবর্জনা থেকে বাঁচাতে ১ মিনিট পর ছাড়া হয় রকেটটিকে। সকাল ৯টা ২৯ মিনিটে পাড়ি দেয় ভারতের তৈরি এই রকেট। যদিও এই উৎক্ষেপণ ও প্রতিস্থাপন নিশ্চিত করা সহজ কাজ ছিলনা। কারণ এই প্রথম ১টি রকেটে গেলেও ২টি আলাদা কক্ষে কৃত্রিম উপগ্রহগুলি প্রতিস্থাপিত হল। ১টি প্রতিস্থাপিত হল ভূপৃষ্ঠ থেকে ৩৫৯ কিলোমিটার উপরে। বাকি ২৯টি প্রতিস্থাপিত হল ৫৫০ কিলোমিটার উপরে। ২ ঘণ্টা ২১ মিনিটে ২টি কক্ষে সবকটি কৃত্রিম উপগ্রহের সঠিক প্রতিস্থাপন সম্পূর্ণ হয়।

গত ৩১ অগাস্ট আইআরএনএসএস-১এইচ নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ ব্যর্থ হয়। ফলে এবার কিছুটা চাপেই ছিলেন বিজ্ঞানীরা। তবে কথায় বলে যার শেষ ভল তার সব ভাল। সেটাই হয়েছে। ইসরো এদিন সম্পূর্ণ সফল। এদিনের সফল উৎক্ষেপণকে দেশবাসীর জন্য তাদের তরফ থেকে নিউ ইয়ার গিফট বলে জানিয়েছে ইসরো। এই সাফল্যের জন্য এদিন ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026