SciTech

মহাকাশ অভিযানে ইতিহাস গড়ল ভারত

ভারতের দীর্ঘতম ও জটিলতম উপগ্রহ উৎক্ষেপণ সাফল্যের সঙ্গেই উতরে গেল ইসরো। সোমবার সকাল ৯টা ১২ মিনিটে শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল পিএসএলভি-সি৩৫। উৎক্ষেপণের পর বিজ্ঞানীরা যাবতীয় পর্যবেক্ষণের শেষে জানিয়ে দেন উৎক্ষেপণ সফল।

মোট ৮টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় মহাকাশযানটি। যারমধ্যে ভারতের ৩টি, আলজেরিয়ার ৩টি, মার্কিন যুক্তরাষ্ট্রের ১টি ও কানাডার ১টি উপগ্রহ রয়েছে। পৃথিবীর কক্ষপথে আলাদা আলাদা করে উপগ্রহগুলি স্থাপিত হবে। শুরু করবে কাজ।

এতদিন দেখা যেত এক বা একাধিক উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিলেও একটিই কক্ষপথে সেগুলি স্থাপিত হত। কিন্তু এই মিশনের গুরুত্ব সেখানেই কিছুটা আলাদা। কিছুটা চ্যালেঞ্জিংও ছিল। কারণ যে ৮টি উপগ্রহ মহাকাশে পাড়ি দিল সেগুলি ২টি কক্ষপথে আলাদা আলাদা করে স্থাপিত হবে। আর সেখানেই সাফল্য পেলেন ভারতীয় বিজ্ঞানীরা।

কী কাজ করবে এই ৮ উপগ্রহ? মূলত মহাসাগর ও আবহাওয়া পর্যবেক্ষণের কাজ করবে এগুলি। যা আগামী দিনে আবহাওয়ার আগাম পূর্বাভাস পেতে অনেকটাই সাহায্য করবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026