SciTech

ভারতীয় মহাকাশ বিজ্ঞানে নয়া ইতিহাস

১টি মহাকাশযানে ২০টি উপগ্রহ পাড়ি দিল মহাকাশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সেই ইতিহাসের সাক্ষী হলেন ইসরোর বিজ্ঞানীরা। আর টিভির পর্দায় ভারতবাসী থেকে গোটা বিশ্ব দেখল ভারতীয় মহাকাশ বিজ্ঞানের কামাল। এদিন পিএসএলভি সি ৩৪ মহাকাশযানটি শ্রীহরিকোটা থেকে ১ হাজার ২৮৮ কিলোগ্রামের ২০টি দেশি-বিদেশি উপগ্রহ নিয়ে পাড়ি দেয় মহাকাশে। আর উৎক্ষেপণের ২৬ মিনিটের মধ্যেই ইসরোর তরফে ঘোষণা করা হয় উৎক্ষেপণ সফল। নির্দিষ্ট কক্ষেই পৌঁছে গেছে উপগ্রহরা।

এদিন যে ২০টি উপগ্রহ মহাকাশে পাড়ি দেয় তারমধ্যে ভারতের ৩টি। তিনটিরই কাজ ভূ-পর্যবেক্ষণ। এরমধ্যে একটি কার্টোস্যাট-২। অন্য ২টি তৈরি ভারতের দুটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের। একটি সত্যভামা স্যাট। যা তৈরি করেছেন চেন্নাইয়ের সত্যভামা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। অন্যটি স্বয়ং। যা তৈরি করেছেন পুনে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। এছাড়া আমেরিকা, কানাডা, ইন্দোনেশিয়া, জার্মানি-র ১৭টি উপগ্রহ রয়েছে। রয়েছে গুগলের স্কাই-স্যাট উপগ্রহও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026