SciTech

সৃষ্টি হল নতুন গাছ, তাতে ফুটল নতুন ফুল

এমন গাছ এর আগে কখনও দেখা যায়নি। সে গাছে ফুলও এসেছে। কিন্তু নতুন গাছের তো নাম দিতে হবে। নাম হল দীনবন্ধুয়ানা।

পৃথিবীতে লক্ষ লক্ষ রকমের গাছ রয়েছে। হয়তো নতুন কোনও গাছের জন্মও হচ্ছে। যেমনটা হয়েছে মণিপুরে। সেখানে এমন একটি গাছ হয়েছে যা এর আগে এ পৃথিবীর বুকে জন্মায়নি। এর আবার উৎস খুঁজতে গেলে পৌঁছে যেতে হবে জাপানে।

জাপানের জাতীয় ফুল হল চেরিব্লসম। এই চেরিব্লসম ফুলে ভরে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি। সেসব রাজ্যের একটি মণিপুর। সেখানে চেরিব্লসম-এরই এক নয়া গাছের সন্ধান মিলেছে। যে গাছ বড় হয়ে এখন ফুলে ভরেছে। তবে এই নতুন গাছের জন্মের পিছনে রয়েছে অন্য রহস্য।

মণিপুরের নতুন গাছটি এক বিজ্ঞানীর নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছে। ওই বিজ্ঞানীর নাম দীনবন্ধু সাহু। তাই তাঁর নামেই গাছটির নামকরণ হয়েছে। গাছটির নাম দেওয়া হয়েছে প্রুনাস দীনবন্ধুয়ানা।

ভারতে কিন্তু চেরিব্লসম ফুল পাওয়া যেত না। তবে এখন চেরিব্লসমের মানচিত্রে ভারত ঢুকে পড়েছে। ভারত বিশ্বের ২৮ তম দেশ যেখানে চেরিব্লসম পাওয়া যায়। আর তা সম্ভব হয়েছে দীনবন্ধু সাহুর নিরলস পরিশ্রমে। তাঁর প্রচেষ্টায় উত্তরপূর্ব ভারতের ২ রাজ্য বাদ দিলে অন্য সব রাজ্যে এখন চেরিব্লসমের গাছ পাওয়া যায়।

একমাত্র অসম ও ত্রিপুরায় এই গাছ পাওয়া যায়না। সেই গাছের আবার এক নয়া ধরনও এবার উপহার দিলেন দীনবন্ধু সাহু। যার নামও হল তাঁর নামেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026