Entertainment

মধুবালা সেজে ইন্টারনেটে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সুন্দরী নায়িকাদের নাম বলতে গেলে প্রথমেই হয়তো অনেকে বলে ফেলবেন মধুবালা। প্রবীণরাই নন, আধুনিক প্রজন্মেরও অনেকেই কিন্তু সাদা কালো যুগের মধুবালার রূপে মুগ্ধ। সেই সুন্দরী মধুবালার অভিনয় ধরণকে নকল করে তাঁর সিনেমার গানগুলিতে ঠোঁট মিলিয়ে আপাতত ইন্টারনেটে ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা। তবে এ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া নন, প্রিয়াঙ্কা খান্ডওয়াল। কিন্তু টিক-টক থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি এখন অতি জনপ্রিয় মুখ। তাও রাতারাতি।

মধুবালার সিনেমায় চিত্রায়িত গানগুলির মধ্যে ‘হাল ক্যায়সা হ্যায় জনাব কা’, ‘আচ্ছা জি ম্যায় হারি চলো মান যাও না’, ‘দেখনে মে ভোলা হ্যায়’-এর মত কিছু গান সুপারহিট হয়। এখনও সেসব গান নতুন মনে হয়। সেসব গানেই লিপ সিঙ্ক করেছেন প্রিয়াঙ্কা। টিকটক ভিডিওতে তা ছড়ানোর পরই তা হুহু করে ছড়াতে থাকে। এছাড়াও প্রিয়াঙ্কা ট্যুইটার ও ইন্সটাগ্রামে এই ভিডিও আপলোড করে দেন।

প্রিয়াঙ্কার এই মধুবালা রূপ ইতিমধ্যেই তাঁকে নতুন নাম দিয়েছে। তাঁকে এখন নেটিজেনরা ডাকছেন ‘টিকটক কি মধুবালা’ নামে। অনেকেই মধুবালার মত চোখ প্রিয়াঙ্কার বলে জানিয়েছেন। কেউ বলেছেন নতুন যুগের মধুবালা। কেউ আবার বলেছেন, প্রিয়াঙ্কার অভিনয় দেখে মনে হচ্ছে সেই পুরনো যুগে ফিরে গেছেন। কেউ লিখেছেন মধুবালার নতুন জন্ম হল। এমনই হাজারো প্রশংসায় এখন হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026