National

পাইলটকে নিয়ে কেন ভীষণভাবে গর্বিত প্রিয়াঙ্কা

উত্তরপ্রদেশে কংগ্রেসের জন্য প্রচারে এখন কার্যত তিনি দিন রাত এক করে দিচ্ছেন। সকাল থেকেই এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রচার, জনসভা চলছে। দূরদূরান্তে পৌঁছতে তাঁর ভরসা অনেক ক্ষেত্রেই হেলিকপ্টার। একদিনে একাধিক জায়গায় প্রচার করার জন্য যাতায়াতের সময় বাঁচাতে হেলিকপ্টারে ঘুরছেন তিনি। তিনি প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রচারে অন্যতম মুখ তিনি। সেই প্রিয়াঙ্কা খোলাখুলি জানালেন তিনি অত্যন্ত গর্বিত। কারণ তাঁর হেলিকপ্টার যিনি চালাচ্ছেন তিনিও একজন মহিলা।

গত সোমবার প্রিয়াঙ্কা গান্ধী বঢরা একটি ট্যুইট করেন। তাতে তিনি লেখেন, একজন মহিলা চপারে তাঁকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য তিনি অত্যন্ত গর্বিত। একটি ছবিও তিনি তাঁর হেলিকপ্টারের পাইলটের সঙ্গে পোস্ট করেন। তবে ওই মহিলা পাইলটের নাম কী তা তিনি প্রকাশ করেননি।

সোমবার উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি-তে কংগ্রেসের একটি জনসভায় অংশ নিতে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা হেলিকপ্টারে উড়ে যান। তখনই তাঁর মহিলা পাইলটের সঙ্গে ছবি তোলেন তিনি। তারপর সেই ছবি ট্যুইট করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026